পরীক্ষামূলক সংস্করণ

কলাবাগানে ছিনতাই হওয়া রিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর কলাবাগানে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোহেল (৩২) ও মো. হানিফ উদ্দিন (৩৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলাবাগান থানার একটি টহল দল বীর উত্তম সিআর দত্ত রোডের ইস্টার্ন প্লাজার সামনে সোহেল ও হানিফকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় সোহেলের কাছ থেকে একটি কাটার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বাসার নিচ থেকে মালিকানাবিহীন একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, হানিফ ও পলাতক আসাদ পরিবাগ এলাকা থেকে রিকশাটি ভাড়া করে কলাবাগান থানার মেডিসিন গলি এলাকায় নিয়ে যান। সেখানে রিকশাচালককে মারধর করে রিকশাটি ছিনিয়ে নিয়ে সোহেলের জিম্মায় রেখে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

ইরান কখনো মাথা নত করবে না

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির মুখে তেহরান কখনোই মাথা নত করবে না। সমান মর্যাদার কূটনীতিতে রাজি থাকলেও কোনো হুমকি ইরান মেনে নেবে না।

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি

রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করছে। নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিমানের বহরে বোয়িং থেকে উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

আসছে...