পরীক্ষামূলক সংস্করণ

গাইবান্ধায় মোটরসাইকেল থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার

গাইবান্ধা শহরে একটি পরিত্যক্ত মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি সড়কে ফেলে চালক পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জিরো পয়েন্টের পুরোনো জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুরোনো জেলখানা মোড়ে দায়িত্ব পালনকালে সন্দেহজনক একটি পালসার মোটরসাইকেল দেখতে পান ট্রাফিক পুলিশের টিএসআই হযরত আলী ও গৌতম। তারা মোটরসাইকেলটির চালককে থামার সংকেত দেন।

পুলিশের সংকেত পেয়ে চালক কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেলটি সড়কের ওপর ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের উপস্থিতিতে মোটরসাইকেলটির সিট খুলে কালো পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ও পাশের কভারে লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গাইবান্ধা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেলটির চালককে শনাক্তের চেষ্টা করছে বলেও জানান তিনি।

প্রধান খবর

ফুটপাতে প্রাণ গেল মেহেদীর, ৯ লাখ টাকায় আপস পরিবারের

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়া প্রাইভেটকারের ধাক্কায় মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় মামলা প্রত্যাহার ও আসামিদের জামিনে অনাপত্তিসহ বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

ইরান কখনো মাথা নত করবে না

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির মুখে তেহরান কখনোই মাথা নত করবে না। সমান মর্যাদার কূটনীতিতে রাজি থাকলেও কোনো হুমকি ইরান মেনে নেবে না।

আসছে...