পরীক্ষামূলক সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় নিউইয়র্কে একাধিক বিক্ষোভ হয়েছে। গাজা যুদ্ধের জবাবদিহি এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবিতে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে ১০৩ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের কাছে আয়োজিত একটি বিক্ষোভে ৪০০ জনের বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছে ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি)। বিক্ষোভে সংগঠক, রাজনীতিক ও বিভিন্ন আন্দোলনের কর্মীরাও অংশ নেন।

নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণের আগে বিক্ষোভকারীরা ফার্স্ট অ্যাভিনিউয়ের একটি অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। জেভিপি ও এনওয়াইসি-ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং নিউইয়র্কের মাধ্যমে ইসরায়েলে সামরিক ও বিস্ফোরক সরঞ্জাম পাঠানোর বিষয়েও প্রতিবাদ জানান।

এর আগের দিন এনওয়াইসি-ডিএসএ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে ইসরায়েলে সামরিক ও বিস্ফোরক সরঞ্জাম পাঠানো বন্ধ এবং আগের সামরিক সহায়তার বিষয়ে আরও স্বচ্ছতার দাবি জানায়।

বৃহস্পতিবার পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, বিশৃঙ্খল আচরণের অভিযোগে ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

আয়োজকদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নয়জন নির্বাচিত জনপ্রতিনিধি ও নির্বাচনে প্রার্থী ছিলেন। নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক দলের প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়েরও আটক হন।

এদিকে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরুদ্ধে পৃথক বিক্ষোভেও হাজারো মানুষ অংশ নেন। ফিলিস্তিনি ইয়ুথ মুভমেন্ট ও দ্য পিপলস ফোরামের আয়োজনে বিক্ষোভকারীরা জাতিসংঘ সদর দপ্তরের দিকে মিছিল করেন।

বিক্ষোভকারীরা গাজা যুদ্ধ নিয়ে জবাবদিহি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানের দাবি জানান।

প্রধান খবর

হাট-বাজারে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করল সরকার

আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইতিহাসে যুক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরেন।

জাতিসংঘে প্রথম ভাষণে ফিলিস্তিন, রোহিঙ্গা ও জলবায়ু সংকট তুলে ধরলেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিয়েছেন তারেক রহমান। বাংলায় দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি, নিরস্ত্রীকরণ ও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

আসছে...