ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পুরাতন ডিসি কোর্টের সামনের এলাকা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা দুটি বস্তু ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি তদন্তের কথা জানিয়েছেন।



