পরীক্ষামূলক সংস্করণ

পূবাইলের রিসোর্টে কোকেন-এক্সট্যাসিসহ মাদক ও মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

গাজীপুরের পূবাইলের একটি রিসোর্টে অভিযান চালিয়ে কোকেন, এক্সট্যাসি, গাঁজা, মাদকমিশ্রিত গামি ও বিদেশি মদ উদ্ধারের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসির গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞার করা এজাহার অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিট থেকে শনিবার রাত ২টা ৪০ মিনিট পর্যন্ত পূবাইল রিসোর্ট ক্লাবে অভিযান চালানো হয়। ডিএনসির বিভিন্ন ইউনিটের প্রায় ৯০ জন সদস্য এ অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)।

এজাহারে বলা হয়েছে, ‘SONIC PULSE’ ব্যানারে অনলাইনে প্রচারিত একটি কনসার্টে আমন্ত্রিত ব্যক্তিদের কাছে সরবরাহের জন্য রিসোর্টের দুটি কটেজে মাদক মজুত করা হয়েছিল বলে গোপন তথ্য পায় ডিএনসি। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টিউবরোজ নামের কটেজ থেকে তিনজন এবং গোমতী-১ কটেজ থেকে একজনকে আটক করা হয়।

ডিএনসির দাবি, তাঁদের কাছ থেকে এক গ্রাম কোকেন, ২১টি এক্সট্যাসি ট্যাবলেট, ২৪ গ্রাম সিনথেটিক ক্যানাবিস, ২০ গ্রাম মাদকমিশ্রিত গামি এবং বিভিন্ন ধরনের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকটি মোবাইল ফোন, রিসোর্ট বুকিংয়ের কাগজপত্র ও একটি সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) জব্দ করা হয়।

এজাহারে বলা হয়েছে, কটেজের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মাদক সরবরাহের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল বলে সন্দেহ হয়। জব্দ করা আলামত ডিএনসির গাজীপুর জেলা কার্যালয়ের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এজাহার দেওয়া হয়েছে।

প্রধান খবর

পর্যটনশিল্পকে বিশ্বমানে নেওয়া সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে।

আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন: সালাহউদ্দিন আহমদ

আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে শাখা এবং আধুনিক ফরেনসিক সুবিধা থাকবে।

আসছে...