পরীক্ষামূলক সংস্করণ

এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা, গ্রেপ্তার ২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর নকল করে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ রংপুর (এসআরবি)।

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের সোহেল মন্ডল (২৭) ও হেলাল ইসলাম (২২)।

এসআরবি জানায়, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামের মোবাইলে ফোন করে প্রতারকরা জানায়, তার ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন।

পরে এআই প্রযুক্তির মাধ্যমে ছেলের কণ্ঠস্বর নকল করে তার সঙ্গে কথা বলে প্রতারকরা। ছেলেকে ছাড়িয়ে আনতে টাকা প্রয়োজন জানিয়ে অর্থ দাবি করা হয়। প্রতারকদের কথায় বিশ্বাস করে আমিনুল ইসলাম দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠান।

পরে ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় মামলা করেন তিনি।

মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ধরনের প্রতারণার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে সংস্থাটি।

প্রধান খবর

কাপাসিয়ায় সৌরবিদ্যুৎকেন্দ্র গড়তে চরের ২৩৯ একর খাস জমি চান বিএনপির বহিষ্কৃত নেতা

কাপাসিয়ার শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থল ধাঁধারচরে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২৩৯ একর খাস জমি ইজারা চেয়েছেন সাননোভা এনার্জির পরিচালক কামাল জামান মোল্লা। এতে চরের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

পর্যটনশিল্পকে বিশ্বমানে নেওয়া সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...