সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মাধ্যমে বাংলাদেশি SME উদ্যোক্তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে BCI-এর সভাপতি, পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া GSBH-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিস খান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন অংশীজন অংশ নেন।

বাংলাদেশে GSBH-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিসান রেহমান এবং প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক পার্টনার ও স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার নাসরিন আক্তার মিলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এই অংশীদারিত্বের ফলে GSBH ও BCI-এর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশি SME খাতের আন্তর্জাতিক সংযোগ, বাণিজ্যিক সম্ভাবনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও বাড়বে।

সমঝোতা স্মারক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় BCI-এর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নাসরিন আক্তার মিলা এবং শফিকুল ইসলাম কাইজার-কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকরা আশা করছেন, GSBH ও BCI-এর এই সহযোগিতা বাংলাদেশি SME উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি এই উদ্যোগ দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্বের পথও সুগম করবে।