অল ক্রাইমস. টিভি ডেস্ক
চিত্রনায়িকা পূজা চেরি জানিয়েছেন, প্রয়োজন হলে সংসারের জন্য অভিনয়জীবন থেকে সরে দাঁড়াতেও তিনি প্রস্তুত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
শোবিজে তার পথচলা শুরু জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন ছিল। পরে দূরত্ব তৈরি হলে তিনি প্রতিষ্ঠানটি ছাড়লেও প্রায় তিন বছর পর আবার সেখানে ফেরেন।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পূজার নাম শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে জড়ালেও এসব গুঞ্জনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সাক্ষাৎকারে পূজা বলেন, সম্পর্ক তার কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি চান না তার জীবনে বিচ্ছেদ আসুক। সম্ভব হলে সংসার ও অভিনয় একসঙ্গে চালিয়ে যাবেন, তবে প্রয়োজনে সংসারকেই প্রাধান্য দেবেন।
এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘দম’, যেখানে তার বিপরীতে রয়েছেন আফরান নিশো।



