পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও তিন-চারজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল রাতে দায়িত্ব পালন করছিল।

রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন মহাসড়কে ৯-১০ জনের একটি সশস্ত্র দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে রাত ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৩ ইঞ্চি লম্বা একটি তালা কাটার, ২৮ ইঞ্চি লম্বা দুটি রামদা, একটি দা, একটি ছুরি, তিনটি লোহার রড, একটি সেলাই রেঞ্জ ও একটি প্লাস উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে ডাকাতি, ছিনতাই, মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

আবরার হত্যা: আসামিদের সর্বোচ্চ সাজা বহাল চান পরিবার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এখন আপিল বিভাগে শুনানি বাকি। পরিবারের দাবি, মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুনানি করে আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রেখে কার্যকর করা হোক।

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও জনশক্তি রপ্তানি গুরুত্ব পেতে পারে।

মানবিক বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মানবিক বাংলাদেশ গড়তে শিশুদের প্রকৃতি, পশুপাখি ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের সঠিক বিকাশে সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।

আসছে...