পরীক্ষামূলক সংস্করণ

জেট ফুয়েলের দাম বাড়ল, রাত ১২টা থেকে কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা থেকে কার্যকর হবে।

বুধবার বিকেলে জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম হবে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। আন্তর্জাতিক রুটে প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার।

সে হিসাবে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে দাম বেড়েছে ০ দশমিক ১১১২ ডলার।

বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জেট এ-১-এর আন্তর্জাতিক বাজারমূল্যের প্ল্যাটস রেটের গড় এবং এ সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-এর মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

প্রধান খবর

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হরমুজে জাহাজে হামলা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্টের দাম বেড়ে ১০২.২৮ ডলারে উঠেছে।

আসছে...