পরীক্ষামূলক সংস্করণ

‘রোনালদোর অহংকারই তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে’

ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সাবেক ফ্রান্স তারকা ক্রিস্টোফ দুগারি। তার দাবি, রোনালদোর অহংকারই ধীরে ধীরে তার দীর্ঘদিনের গড়ে তোলা ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। খবর গোল ডটকমের।

পর্তুগাল জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখনই সাবেক ফরাসি ফরোয়ার্ডের এমন মন্তব্য সামনে এলো। ১৯৯৮ বিশ্বকাপজয়ী দুগারি ফরাসি একটি রেডিও অনুষ্ঠানে রোনালদোর সাম্প্রতিক আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেন।

দুগারি বলেন, রোনালদোর আচরণ তাকে ক্লান্ত করে দিয়েছে। সতীর্থ ও দেশের প্রতি এমন কম সম্মান দেখানো ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, রোনালদো একসময় যে পেশাদার ও দলকেন্দ্রিক ভাবমূর্তি তৈরি করেছিলেন, সাম্প্রতিক আচরণ তার সম্পূর্ণ বিপরীত।

সাবেক এই ফরাসি তারকার ভাষ্য, রোনালদো সবসময় নিজেকে একজন সুস্থ, দলীয় খেলোয়াড়, অসাধারণ ও উদার মানুষ হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু গত কয়েক মাসে তার আচরণে পরিবর্তন এসেছে এবং অহংকারই তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে বলে মনে করেন দুগারি।

রোনালদো তার ক্যারিয়ারের শেষটা আরও সম্মানজনকভাবে করতে পারতেন বলেও মন্তব্য করেন দুগারি। তার মতে, এখন পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে পর্তুগাল দলে ফিরে রোনালদো কী ভূমিকা রাখবেন, সেটিই বড় প্রশ্ন।

রোনালদোর মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের নিজের পারফরম্যান্সের সীমাবদ্ধতা বুঝতে পারাও বড় গুণ বলে মনে করেন দুগারি। তার দাবি, গত তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় রোনালদোর পারফরম্যান্সে সেই সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে।

দুগারি আরও দাবি করেন, রোনালদোকে ছাড়া পর্তুগালকে অনেক বেশি কার্যকর দল হিসেবে দেখা গেছে। তার মতে, এখন রোনালদোর উচিত দায়িত্ব হস্তান্তরের পর্যায়ে গিয়ে নতুন প্রজন্মের খেলোয়াড়দের হাতে নেতৃত্ব তুলে দেওয়া।

শুধু খেলার সময় নিয়ে কোচের সঙ্গে মতবিরোধের কারণে এমন পরিস্থিতি তৈরি হওয়ায়ও হতাশা প্রকাশ করেছেন সাবেক ফ্রান্স তারকা ক্রিস্টোফ দুগারি।

প্রধান খবর

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন আইজিপি আলী হোসেন ফকির। একই অনুষ্ঠানে ব্যাংকিং খাতের নৈতিকতা ও পুলিশের জবাবদিহি নিয়েও কথা বলেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে; একজন আসামি খালাস পেয়েছেন।

আসছে...