পরীক্ষামূলক সংস্করণ

আশুলিয়ায় জুট গোডাউনে আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে তীব্র যানজটের কারণে খবর পাওয়ার পরও জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে জামগড়ার কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি জুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন জুট গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পরও ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে যেকোনো মুহূর্তে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে তীব্র যানজটে আটকে পড়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত পুরো সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। কর্মীরা রাস্তা ফাঁকা করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রধান খবর

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেছে।

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আসছে...