পরীক্ষামূলক সংস্করণ

নীলফামারীতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটোখাতা বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই এলাকার মো. শাহিনুর ইসলামের ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরের পাশে খেলছিল রবিউল। এ সময় সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়।

পরে শিশুটির দাদি তাকে খুঁজতে বাড়ি থেকে বের হন। পুকুরের পাশে রবিউলকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে ডিমলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ: সচিবালয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়ার ঘটনা ঘটে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিকে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে।

আসছে...