পরীক্ষামূলক সংস্করণ

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

তিনি বলেন, কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তবে গতকাল থেকে আন্দোলন সহিংস রূপ নিয়েছে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ডিসি রাকিব খানের দাবি, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের আন্দোলনের মধ্যে থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতা।

ডিবির এই কর্মকর্তা দাবি করেন, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার কাজও তিনি করেছেন বলে দাবি করেন রাকিব খান।

তার ভাষ্য, ঘটনাস্থলে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান খবর

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। নরসিংহপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার পর আশপাশের বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ: সচিবালয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়ার ঘটনা ঘটে।

আসছে...