পরীক্ষামূলক সংস্করণ

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন, নেতা ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।

টিভি৯-এর প্রতিবেদন অনুযায়ী, ধর্না চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে থাকা তৃণমূল নেতাদের সেখান থেকে সরে যেতে বলে। একই সঙ্গে ধর্না প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

তবে পুলিশের নির্দেশের পরও ধর্না চালিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা। পরে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাদের আটক করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ঘটনায় দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য নেতাদের আটকের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

প্রধান খবর

মাদরাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সচেতনতা বাড়াতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আসছে...