পরীক্ষামূলক সংস্করণ

রংপুরে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেটসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের রংপুর মেট্রোপলিটন আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় ওই কক্ষ থেকে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় কক্ষের খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করেন অভিযানকারীরা। পরে গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মামলা করেছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তার ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অন্যদিকে, মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

প্রধান খবর

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: নিহত বেড়ে ১০, ছয়জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। ছয়জনের পরিচয় শনাক্ত হলেও বাকি চারজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণদের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন।

আসছে...