পরীক্ষামূলক সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১ দশমিক ৮ কেজি গান পাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম ও দুটি হাঁসুয়াও উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

এসআরবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় রাত ২টার দিকে অভিযান চালায়। উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার, বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ এবং দুটি হাঁসুয়া পাওয়া যায়।

এসআরবি জানায়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০

উত্তরায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: নিহত বেড়ে ১০, ছয়জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। ছয়জনের পরিচয় শনাক্ত হলেও বাকি চারজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আসছে...