পরীক্ষামূলক সংস্করণ

বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা শিশু নিখোঁজ, ২ দিন পর মিলল বস্তাবন্দি মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে। শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তাঁর শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়ু-মোছার কাজে ব্যস্ত ছিলেন।

ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে উঠে তাঁদের ঘরে স্ত্রীর বোনের স্বামী আল-আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি।

শিশুটির বাবা রাসেল খান ও মা রুমানা বেগমের দাবি, পারিবারিক বিরোধের জেরে আল-আমিন তাঁদের সন্তানকে হত্যা করেছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আল-আমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন রুমানা বেগম।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রধান খবর

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০

উত্তরায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: নিহত বেড়ে ১০, ছয়জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। ছয়জনের পরিচয় শনাক্ত হলেও বাকি চারজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আসছে...