পরীক্ষামূলক সংস্করণ

কলকাতার পূজামণ্ডপে পদদলিত শতাধিক, বহু হতাহতের আশঙ্কা

ভারতের কলকাতায় দুর্গাপূজার সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও প্রবল বৃষ্টির মধ্যে হুড়োহুড়ির ঘটনায় বহু দর্শনার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২৫ জনকে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পূজামণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। এর মধ্যে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মণ্ডপের কোনো অংশ ভেঙে পড়তে পারে—এমন আশঙ্কায় দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়।

দর্শনার্থীদের কয়েকজন জানান, মণ্ডপে প্রবেশের পথ তুলনামূলকভাবে সরু। ফলে হঠাৎ ভিড় বেড়ে যাওয়ায় সেখানে জটলা তৈরি হয়। একপর্যায়ে ভিড়ের চাপে অনেকে পড়ে গিয়ে আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপাতত পূজামণ্ডপের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। আহতদের একাধিক অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। পূজার আয়োজকেরা উদ্ধার ও পরিস্থিতি সামাল দেওয়ার কাজে যুক্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা।

আহতদের খোঁজখবর নিতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

প্রধান খবর

মাদরাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সচেতনতা বাড়াতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আসছে...