পরীক্ষামূলক সংস্করণ

চুয়াডাঙ্গা সীমান্তে ১.৩৫ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম। স্বর্ণগুলো ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন মুন্সিপুর বিওপির সদস্যরা এ অভিযান চালান। হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দবির উদ্দিনকে আটক করা হয়।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৫০০ গজ দূরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ছয়টি স্বর্ণের বারসহ দবির উদ্দিনকে আটক করেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণ পাচারসহ চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।

প্রধান খবর

মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিবি

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে ইশরাক হোসেনের ভিডিও প্রকাশের পর ঘটনাটি খতিয়ে দেখছে ডিবি। আইনের ব্যত্যয় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী মিজানুর রহমানকে গুলি করেছে মুখোশধারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ব্যবস্থা সময়োপযোগী করা ও সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...