পরীক্ষামূলক সংস্করণ

ঈদের ছুটিতে ফাঁকা ভবনে হামলা, বিএনপি নেতার ব্যবসায় বড় ক্ষতি

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

রাজশাহীর তানোরে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে তানোর বাজারের কুঠিপাড়া রোডে অবস্থিত বরেন্দ্র ভবনের চতুর্থ তলায় থাকা বরেন্দ্র কেব্‌ল টিভি নেটওয়ার্কের সার্ভার ও কন্ট্রোল রুমে এ হামলা চালানো হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫) নামে এক তরুণকে আটক করেছে। তাঁর বাড়ি কুঠিপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে ভবন ফাঁকা থাকায় মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে মেহেদী সার্ভার রুমে প্রবেশ করেন। আগে থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনি হাতুড়ি, হাঁসুয়া ও প্লাস দিয়ে প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ভাঙচুর করেন।

ঘটনা টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে আটক করা হয়। আটক হওয়ার সময় তিনি অস্বাভাবিক আচরণ করেন এবং জনতার দিকে ইট ছোড়ার চেষ্টা করেন। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, এটি পরিকল্পিত নাশকতা। তবে পুলিশ জানায়, আটক ব্যক্তির সঙ্গে এখনো বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...