পরীক্ষামূলক সংস্করণ

সাজেক সড়কে অবরোধ পঞ্চম দিনে, সংকট সমাধানে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

পাঁচ দফা দাবিতে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ পঞ্চম দিনে গড়িয়েছে। এ অবস্থায় সংকট নিরসনে সরকারি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রাঙামাটির সাজেকে যাচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলটির সাজেকের উজবাজারে পৌঁছানোর কথা রয়েছে।

প্রতিনিধি দলে থাকবেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ হেডম্যান ও কার্বারীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সমঝোতার চেষ্টা করা হবে।

এদিকে অবরোধের পঞ্চম দিন সোমবার সকাল থেকে সড়কে আন্দোলনকারীদের তৎপরতা তেমন দেখা যায়নি। নতুন করে কোনো সহিংসতার খবরও পাওয়া যায়নি। তবে টানা অবরোধের কারণে সাজেকে দূরপাল্লার যান চলাচল ও পর্যটকদের প্রবেশ বন্ধ রয়েছে।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাজেকের পর্যটন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে সাজেক ইউনিয়নের কয়েকটি গ্রামে খাদ্যসংকট ও মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় সাজেকের সমস্যা সমাধানে হেডম্যানদের প্রতিনিধিদের নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা বলেন, বাঘাইছড়ির হেডম্যান ও কার্বারীদের সঙ্গে মতবিনিময় সভা করে আন্দোলনের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সরকারি সুবিধাভোগী কোনো হেডম্যান বা কার্বারী আন্দোলনে যুক্ত আছেন কি না, তা জানতে চাইলে তাঁরা জানিয়েছেন, আন্দোলনকারীদের মধ্যে এমন কেউ নেই।

তিনি আরও বলেন, সভায় ৪০ থেকে ৪২ জন হেডম্যান ও কার্বারী উপস্থিত ছিলেন। সোমবার দুপুর ২টায় উজবাজারে স্থানীয়দের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠক থেকে ইতিবাচক ফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান খবর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে জাপানি বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাগর-রুনি হত্যা: অগ্রগতি প্রতিবেদন দিয়ে ফের সময় চাইল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে ফের সময় চেয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। ২০১২ সালের এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে র‍্যাবকে সরিয়ে ২০২৪ সালে নতুন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও কয়েকটি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আসছে...