পরীক্ষামূলক সংস্করণ

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ৪৫ দিনের নবজাতককে সঙ্গে নিয়ে ইয়াবা পাচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁদের কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগ মৃধা ও তাঁর স্ত্রী সারমিন খানম। তাঁদের দুজনের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। ডিএনসি জানিয়েছে, সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

যেভাবে উদ্ধার করা হয় ইয়াবা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পরে ওই দম্পতির দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারমিন খানমের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে কালো স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে ইয়াবার প্যাকেট আটকানো ছিল। তাঁর ডান পায়ের অ্যাংলেট থেকে ২০টি প্যাকেটে ৪ হাজার এবং বাম পায়ের অ্যাংলেট থেকে ১৯টি প্যাকেটে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার ওজন ৭৮০ গ্রাম।

গ্রেপ্তার দম্পতির পরিচয়

সোহাগ মৃধা (৩১) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী সারমিন খানমের বাড়ি একই উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দোগাছী গ্রামে। তাঁরা বর্তমানে ঢাকার মিরপুর-১ এলাকার মধ্যপাইকপাড়া আহম্মদ নগরে বসবাস করেন।

মাদক আইনে ব্যবস্থা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ), ৪১ ও ২৬(১) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে জাপানি বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাগর-রুনি হত্যা: অগ্রগতি প্রতিবেদন দিয়ে ফের সময় চাইল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে ফের সময় চেয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। ২০১২ সালের এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে র‍্যাবকে সরিয়ে ২০২৪ সালে নতুন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও কয়েকটি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আসছে...