অল ক্রাইমস.টিভি ডেস্ক
প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে শনিবার (২১ মার্চ) ইসরাইলের আরাদ ও ডিমোনাসহ কয়েকটি শহরে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে অন্তত ৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন বলে তারা মনে করছেন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি প্রকাশিত তার একটি ছবির সত্যতা যাচাই করা হচ্ছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক হামলায় নিহত হন বলে দাবি করা হয়েছে। বর্তমান সংঘাতের মধ্যেও মোজতবা খামেনির জনসমক্ষে অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।



