পরীক্ষামূলক সংস্করণ

টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০

টিকটক ভিডিওতে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে শুরু হওয়া বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা হলেও পুলিশ ঘটনাস্থল ছাড়ার পরপরই আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারের ‘জারু মিয়ার গদি’ নামক স্থানে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার টিকটক ভিডিওতে করা মন্তব্যকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাকড় বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি গোষ্ঠীগত বিরোধে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সকালে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক বসে। সেখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় দুই পক্ষের বিরোধ মীমাংসা করা হয়। তবে বৈঠক শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, শুক্রবারের ঘটনার সুরাহা করতে শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে সালিশ শেষে পুলিশ চলে যাওয়ার পরপরই দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রধান খবর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার কারণ উদ্ঘাটন, সহযোগীদের শনাক্ত, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধারে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের মধ্যে বোমা সদৃশ ৩ বস্তু উদ্ধার

আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ। সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আহত হয়েছেন পুলিশ সদস্য, শ্রমিক ও পথচারী।

সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি।

আসছে...