পরীক্ষামূলক সংস্করণ

ইরান-ইসরায়েল সংঘাত তীব্র, মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর তেল আবিবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইরানের মেহর সংবাদ সংস্থা দাবি করেছে, ভোরে তেহরানের ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পাঁচজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ছে। হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ৮২টি হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে।

(সূত্র: আল জাজিরা, রয়টার্স)

প্রধান খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা, বৃহস্পতি-শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডারের দোকান

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আসছে...