পরীক্ষামূলক সংস্করণ

১৬১ আনসার সদস্য করোনা আক্রান্ত , মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের মোট ১৬১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আনসার বাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে রয়েছেন—বাহিনীর একজন উপ-মহাপরিচালক, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার এবং একজন নার্সিং সহকারী।

আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত। বাকিরা কেউ সদর দপ্তর, কেউ বিভিন্ন জেলায় কর্মরত।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৪ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৫০ জন আনসার সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

করোনাভাইরাসে ইতোমধ্যে বাহিনীটির একজন সদস্য মারা গেছেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...