পরীক্ষামূলক সংস্করণ

রংপুরে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা মুন, শরীরে এখনো শতাধিক বুলেট—চিকিৎসায় সংকটে পরিবার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের সময় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিলে যোগ দেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. মাহবুর আল হাসান মুন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশি লাঠিচার্জ ও গুলির ঘটনায় তিনি গুরুতর আহত হন।

সহপাঠীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার শরীর থেকে প্রায় ৪০টি বুলেট অপসারণ করলেও এখনো প্রায় ১৫০টি বুলেট রয়ে গেছে, যার মধ্যে মাথা ও মুখেও রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও দরিদ্র কৃষক পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না।

দীর্ঘদিন ধরে মাথাব্যথা ও শারীরিক যন্ত্রণায় ভুগছেন মুন। তিনি সরকারি গেজেটে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অন্তর্ভুক্ত হলেও প্রাপ্ত সহায়তা উন্নত চিকিৎসার জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন।

মুনের বাবা-মা সন্তানের চিকিৎসায় সরকারি সহায়তা কামনা করেছেন। এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেষ্টা করা হবে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...