পরীক্ষামূলক সংস্করণ

বাড়ি থেকে সরকারি চাল জব্দ, মহিলা মেম্বারকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা আক্তারের বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ওই জনপ্রতিনিধির বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।

বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার জানান, গোপন সংবাদের খবর পেয়ে ইসলামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নিলুফা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলি জব্দ করা হয়েছে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড দেন।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...