পরীক্ষামূলক সংস্করণ

২০ হাজার ছাড়েও মোটরসাইকেলের ক্রেতা নেই, বাড়ছে ই-বাইকের চাহিদা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

জ্বালানি তেলের সংকটে নাটোরে মোটরসাইকেল বাজারে মন্দা দেখা দিয়েছে। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় নতুন মোটরসাইকেল কেনায় আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। ফলে আকর্ষণীয় ছাড়, উপহার ক্যাশব্যাক দিয়েও বিক্রি বাড়াতে পারছেন না ব্যবসায়ীরা। অনেক ক্ষেত্রে বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ। বিপরীতে বেড়েছে ব্যাটারিচালিত ইলেকট্রিক (বাইক) এর চাহিদা।

মঙ্গলবার (৩০ মার্চ) শহরের বিভিন্ন শোরুম ঘুরে দেখা যায়, ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রয়কর্মীরা।

ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর বিক্রি বাড়ে। এবারও ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়সহ নানা অফার দেওয়া হলেও তেলের সংকটে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।

ভবানীগঞ্জ মোড় এলাকার একটি মোটরসাইকেল শোরুমের ব্যবস্থাপক সাদ্দাম হোসেন বলেন, সাধারণ সময়ে মাসে ৫০৬০টি বাইক বিক্রি হলেও এবার তা নেমে এসেছে প্রায় অর্ধেকে। ঈদের মাসেও বিক্রি আশানুরূপ বাড়েনি।

একই চিত্র অন্যান্য ব্র্যান্ডের শোরুমেও। আরেক শোরুমের ব্যবস্থাপক রুবেল হোসেন জানান, ক্রেতারা তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। অনেকে শোরুমে আসার আগেই ফোন করে তেলের ব্যবস্থা করা যাবে কি না জানতে চাইছেন।

অন্যদিকে, এই সংকট বাইক ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করেছে। তেলের বাইকের বিক্রি কমলেও ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়ছে।

এক বিক্রেতা মাসুদ জানান, বছরের শুরুতে বিক্রি না থাকলেও চলতি মাসে বাইকের বিক্রি বেড়েছে। বিশেষ করে গত এক সপ্তাহেই কয়েকটি বাইক বিক্রি হয়েছে।

বিক্রেতারা বলছেন, কম খরচে বেশি দূরত্ব অতিক্রমের সুবিধা থাকায় বাইক এখন ক্রেতাদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। তেলের সংকট দীর্ঘস্থায়ী হলে খাতে বিক্রি আরও বাড়বে বলে তাদের প্রত্যাশা।

এদিকে, জ্বালানি সরবরাহে কিছু জেলায় বিধিনিষেধ থাকলেও নাটোরে এখনো এমন কোনো নিয়ম চালু হয়নি। তবে লাইসেন্স কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...