পরীক্ষামূলক সংস্করণ

তথ্যমন্ত্রী স্বপন: জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে

অল ক্রাইমস. টিভি ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন অভিযোগ করেছেন, পতিত সরকারের সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি করা হয়েছে, যা জনগণকে সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত করেছে।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত “স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া” শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো পরামর্শে নয়, নিজ উদ্যোগে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দেন।’

মন্ত্রীর অভিযোগ, সঠিক ইতিহাস থাকা সত্ত্বেও তা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার সঠিক ইতিহাস লোপ করার জন্য বিভ্রান্তিকর পদক্ষেপ নিয়েছে। আমরা আইন লঙ্ঘনকারীদের অবশ্যই সাজার আওতায় আনবো এবং কোনো অপরাধকে তামাশা হতে দেবো না।’

 

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...