পরীক্ষামূলক সংস্করণ

মন্ত্রীর নির্দেশও কাজে আসেনি, তেল পাচ্ছেন না কৃষক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

পাবনার ঈশ্বরদীতে ডিজেল সংকটে কৃষিযন্ত্র চালাতে না পেরে সরাসরি কৃষিমন্ত্রীকে ফোন করেছেন এক কৃষক। তবে দুই দিন পেরিয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত কৃষক ময়েজ উদ্দিন জানান, সেচ, মাড়াই, চাষ ও কীটনাশক প্রয়োগে ব্যবহৃত যন্ত্রে ডিজেল না পেয়ে বিপাকে পড়েছেন শত শত কৃষক। ক্যানে তেল বিক্রিতে নিষেধাজ্ঞার কারণে পাম্পগুলো তেল দিচ্ছে না।

রোববার প্রায় ৪০ জন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গেলেও সমাধান না পেয়ে সেখান থেকেই কৃষিমন্ত্রীকে ফোন করেন তারা। মন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও বাস্তবে এখনও তেল পাওয়া যাচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, নতুন প্যাড চালু ও পাম্পগুলোর সঙ্গে আলোচনা চলছে, দ্রুত সমাধান হবে। ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, পাম্পে বিশৃঙ্খলা এড়াতে নেওয়া পদক্ষেপের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...