অল ক্রাইমস.টিভি ডেস্ক
সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি জানিয়েছেন, সংবিধান সংশোধনের জন্য শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা থাকবেন। তিনি বলেন, “সংসদকে কার্যকর করতে এবং দেশের কল্যাণে যা করা প্রয়োজন, তা করতে আমরা প্রস্তুত, এবং এই উদ্যোগে বিরোধী দলের অংশগ্রহণ চাই।



