পরীক্ষামূলক সংস্করণ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরি করবে

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের গ্রামীণ ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাধারণ চাকুরি নয়, সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে। আজ বুধবার রাজধানীর গ্রামীণ টেলিকম ভবনে তার সঙ্গে এক শিল্পপতি সৌজন্য সাক্ষাৎ করে অল ক্রাইমস. টিভিকে এই কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন শিল্পপতি হুমায়ুন রশিদ সুমন, তার স্ত্রী মহবুবা রহমান, ভাই সেনা কর্মকর্তা ডা:. মামুনুর রশিদ ও তার স্ত্রী ডা: সাবিহা ইসলাম, এবং তাদের সন্তানরা — সাকিফ ওয়াসিত মামুন, শাহিল ওজির মামুন এবং মাহাতি মোহাম্মদ রশিদ।

সাক্ষাৎ শেষে হুমায়ুন রশিদ সুমন টেলিফোনে বলেন, “প্রফেসর ইউনুসের বিশেষ সহকারী লামিয়া মোর্শেদ আমাদের এই সময় জানিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করা যাতে তারা নিজের উদ্যোগে কাজ শুরু করতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।” এই নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কেবল পাঠ্যক্রমের উপর নির্ভর করবে না; এতে হাতে কলমে কাজ, সামাজিক ব্যবসা এবং সমস্যা সমাধান‑ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উত্তরা দিয়াবাড়িতে ক্যাম্পাসে শিগগিরই কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন ধারা উপস্থাপন করবে এবং তরুণদের সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...