পরীক্ষামূলক সংস্করণ

তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক: মীর শাহে আলম

অল ক্রাইমস. টিভি ডেস্ক

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার ইতিমধ্যেই আগাম তিন মাসের তেলের আমদানি ও সরবরাহ পরিকল্পনা হাতে নিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং নতুন কিছু সাশ্রয়মূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমানো।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি শোনা গেছে, কিন্তু মাঠ পর্যায়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখন কার্যকর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই চিত্র পরিবর্তন করা হচ্ছে।

তিনি জানান, টাঙ্গাইল পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ, শফিকুর রহমান খান শফিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...