পরীক্ষামূলক সংস্করণ

ইরানে ভূপাতিত মার্কিন হারকিউলিস, পুলিশের গুলিতে ধ্বংসের দাবি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান ধ্বংসের দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানে একটি সি-১৩০ হারকিউলিস বিমান ভূপাতিত করা হয়েছে, যা নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধানে অভিযানে অংশ নিয়েছিল।

আইআরজিসি জানায়, এর আগে ৩ এপ্রিল ইরানে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছিল। সেই সময়ই সংশ্লিষ্ট সি-১৩০ বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, ‘ফারাজ রেঞ্জার্স’ নামে একটি পুলিশ কমান্ডো ইউনিট এই বিমানটি গুলি করে ভূপাতিত করে। প্রতিবেদনে দাবি করা হয়, বিমানটি ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশ করে সামরিক কার্যক্রমে সহায়তা করছিল।

সি-১৩০ হারকিউলিস, যা যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি, একটি বহুমুখী সামরিক পরিবহন বিমান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ১৯৫৪ সালে প্রথম উড্ডয়নের পর থেকে এটি দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং বর্তমানে ৬০টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে সক্রিয় রয়েছে।

এই বিমান সাধারণত সৈন্য ও সরঞ্জাম পরিবহন, প্যারাট্রুপার নামানো, চিকিৎসা সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত হয়।

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই দাবি সত্য হলে তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...