পরীক্ষামূলক সংস্করণ

জামিন পেলেন গায়ক নোবেল

অল ক্রাইমস. টিভি ডেস্ক

গায়ক মাইনুল আহসান নোবেল প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ২ ফেব্রুয়ারি নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২৩ ফেব্রুয়ারি তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত আপসের শর্তে জামিন মঞ্জুর করেন।

২ এপ্রিল আদালতে হাজিরা দেওয়ার সময় জামিন বাতিলের আবেদন করে বাদীপক্ষ। উল্লেখ করা হয়, নোবেল জামিনে গিয়ে শর্ত ভঙ্গ করেছেন এবং বাদীকে মারধর করেছেন। আদালত তখন তার জামিন বাতিল করে কারাগারে পাঠান।

২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রেমের প্রলোভন দেখিয়ে আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পিবিআই তদন্ত শেষে এ বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পান।

মামলায় নোবেল ছাড়াও আসামি রয়েছেন তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...