পরীক্ষামূলক সংস্করণ

ভূমধ্যসাগরে নৌযান ডুবি: নিখোঁজ অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশী

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ভূমধ্যসাগরে একটি কাঠের নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানস রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, শনিবার লিবিয়ার তাজাউরা উপকূল থেকে ছেড়ে যাওয়া নৌযানটি লিবিয়ার নিয়ন্ত্রিত সার্চ অ্যান্ড রেসকিউ জোনে ডুবে যায়। এতে শিশু, নারী ও পুরুষসহ শতাধিক যাত্রী ছিলেন।

ডুবে যাওয়া নৌযান থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার এবং ২ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধারকৃতদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে।

অন্যদিকে, জীবিতদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নৌযানটিতে প্রায় ১৮০ জন ছিলেন এবং কোস্ট গার্ড পৌঁছানোর আগেই অন্তত ৮০ জন সাগরে ডুবে যান।

এ ঘটনায় নিখোঁজদের প্রতি শোক জানিয়ে ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...