পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষকদের ভাতা বাড়ছে, কোরবানি ঈদে কার্যকর হতে পারে

অল ক্রাইমস. টিভি ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি। বর্তমান সরকার চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বাড়তি ভাতা কোরবানি ঈদের সময় থেকে কার্যকর হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী পরীক্ষা ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পরীক্ষার হলে যদি কোনো পরীক্ষার্থীর কাছে কাগজ পাওয়া যায়, তবে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। কারণ আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে যে, হলে কোনো কাগজ বহন করা যাবে না। এমনকি বাথরুমে কোনো ধরনের কাগজ পাওয়া গেলেও কেন্দ্রসচিবকে দায়ী করা হবে বলে তিনি সতর্ক করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ের বাস্তবতা বিবেচনায় পরীক্ষাবিষয়ক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮০ সালের আইন অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নকল করার বিষয়ে কোনো শাস্তির বিধান ছিল না। কিন্তু এখন প্রযুক্তির অগ্রগতির কারণে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই আইন হালনাগাদ করে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, আগে নকল সরবরাহের জন্য মানুষের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে সহজেই তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। এই বাস্তবতায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন সংশোধন অত্যন্ত জরুরি।

এর আগে শিক্ষামন্ত্রী পরীক্ষায় নকলের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি ঘোষণা করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে নকল বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে শুধু সেই পরীক্ষার্থীই নয়, দায়িত্বরত শিক্ষক ও কেন্দ্রসচিবদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরীক্ষার মান উন্নয়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...