অল ক্রাইমস.টিভি ডেস্ক
জাতীয় সংসদে দুই সেশনে চলবে অধ্যাদেশ আইন প্রণয়নের কার্যক্রম। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আইনে রূপান্তরের প্রক্রিয়া।
এ পর্যন্ত ৯টি বিল পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সাতটি বিল পাস হয় এবং একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হয়। তবে বিরোধী দলের আপত্তি থাকায় তিনটি বিল পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে পাস হবে।
চিফ হুইপ নুরুল ইসলাম জানান, দিনে দুই সেশনে অধিবেশন হবে—সকাল ১০:৩০ থেকে ও বিকেল ৩:৩০ থেকে। প্রয়োজনে শুক্রবারও অধিবেশন চলতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে সব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।



