অল ক্রাইমস. টিভি ডেস্ক
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লার ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টা থেকে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে শত শত ইপিজেড শ্রমিক বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির একজন শ্রমিক, কামাল হোসেন, জানান, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ করেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন আটকে রাখা হয়েছে। তিনি বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক থেকে আমরা উঠব না।”
এই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।



