পরীক্ষামূলক সংস্করণ

ভোলায় গ্রেফতার জামায়াত কর্মী সাওদা সুমি আদালতের নির্দেশে জামিনে মুক্ত

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে সন্দেহভাজন হিসেবে সাওদা সুমিকে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার শুনানি শেষে প্রায় এক ঘণ্টা যুক্তিতর্কের পর আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ ঘটনায় জামায়াত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে গ্রেফতারকে ‘রাজনৈতিক’ ও ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে অভিযোগ করেন। দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।

এদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে এ গ্রেফতার ‘অন্যায় ও নিন্দনীয়’। তিনি এর প্রতিবাদ জানান।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...