পরীক্ষামূলক সংস্করণ

৩০ শতাংশ এলপিজি স্টেশন বন্ধ—গুজব না বাস্তবতা?

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশের ৩০ শতাংশ এলপিজি ফিলিং স্টেশন বন্ধ—এমন দাবিতে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তিহীন বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর ফ্যাক্ট-চেক টিম ‘বাংলাফ্যাক্ট’।

সংস্থাটি জানায়, একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সরবরাহ ঘাটতির কারণে দেশের প্রায় ৩০ শতাংশ এলপিজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে বলে দাবি করা হয়। তবে যাচাই করে দেখা গেছে, এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সরকারি সূত্র নেই।

‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকেও এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সংগঠনটির একজন কর্মকর্তা জানান, দেশে বর্তমানে ৯৮৮টি এলপিজি ফিলিং স্টেশন চালু রয়েছে এবং বন্ধ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, দেশে ৩০ শতাংশ স্টেশন বন্ধ হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।

বাংলাফ্যাক্টের মতে, সংশ্লিষ্ট প্রতিবেদনে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে বলেও তারা উল্লেখ করেছে।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান হিসেবে বাংলাফ্যাক্ট নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরছে এবং জনগণকে সচেতন করতে কাজ করছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...