পরীক্ষামূলক সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নেই: ইসরাইল

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইসরাইলের ভারত নিযুক্ত রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানকে কোনো ‘নির্ভরযোগ্য পক্ষ’ হিসেবে মনে করে না। তিনি বলেন, “ওরা তাদের কৌশলগত স্বার্থে ব্যবহার করছে।” এ প্রসঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের সময় কাতার ও তুরস্ককে ব্যবহার করার সঙ্গে তুলনা করেছেন।

ইসরাইলের মূল দৃষ্টি লেবাননে। আজার জানান, লেবাননের দক্ষিণ থেকে হিজবুল্লাহর ‘সন্ত্রাসী অবকাঠামো’ নির্মূল করা প্রধান লক্ষ্য। ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি লেবানন অভিযানের সঙ্গে সম্পর্কিত নয়। সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় ২৫০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

ইরান সতর্ক করেছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়তে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন আলোচনার অংশ নয়।

এদিকে, আগামী ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে সরাসরি আলোচনার শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...