পরীক্ষামূলক সংস্করণ

বিরোধিতা করেও জামাত থামাতে পারল না জামুকা বিল “এনসিপির সমর্থন”

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ সংশোধন করে আইন প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে পাশ হয়।

বিল পাশের সময় জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দীর্ঘ বক্তব্য দেন, তবে স্পষ্ট করে কোনো ধারায় সংশোধনের প্রস্তাব দেননি। এতে স্পিকার তার আপত্তি বিষয়টি ভোটে নেননি।

বিলের ওপর সহমত প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), তারা লিখিতভাবে স্পিকারকে জানিয়েছে কোনো আপত্তি নেই।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বিল আকারে সংসদে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছিল। এই বিশেষ কমিটির প্রতিবেদনে জামায়াতের এমপিরা উল্লেখ করেছেন, জামুকা অধ্যাদেশ বর্তমান অবস্থায় পাশ হলে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে বিবেচিত রাজনৈতিক দলগুলো যেমন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম একই অবস্থায় থাকবে, যা যুক্তিযুক্ত নয়।

জামায়াতের এমপিরা আরও দাবি করেছেন, অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তারা উল্লেখ করেছেন, ২০০২ সালে খালেদা জিয়ার সরকারের আইনে এই দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়নি।

বিল সংশোধনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সংজ্ঞা অনুযায়ী, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করা ব্যক্তি এবং পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বেসামরিক নাগরিকরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। একই সঙ্গে, সশস্ত্র বাহিনী, মুক্তিবাহিনী, বিএলএফ, ইপিআর, নৌ কমান্ডো, কিলো ফোর্স ও আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।

মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে হানাদার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...