পরীক্ষামূলক সংস্করণ

৫ বছরে ৩ লাখ গাছ লাগাবে ডিএসসিসি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আগামী পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আবাসিক এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ‘সৃজনী বাংলাদেশ’-এর সহায়তায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

আব্দুস সালাম বলেন, “জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে জনআন্দোলনে রূপান্তর করতে হবে।” তিনি জানান, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদে মোট ৩ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রতি বছর গড়ে ৬০ হাজার গাছ রোপণ করা হবে।

এই লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বন অধিদপ্তর-এর সঙ্গে যৌথভাবে ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি। এর মাধ্যমে নগরীর রাস্তার মিডিয়ান ও আইল্যান্ডগুলো সবুজায়নের আওতায় আনা হবে।

নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “নাগরিকরা সচেতন হলে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ কাজ সহজ হয়ে যায়। বাকি কাজ আমরা সম্পন্ন করব।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
এ সময় শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...