পরীক্ষামূলক সংস্করণ

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, ‘হারিয়েছেন পা’

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে তার ঘনিষ্ঠ মহলের একাধিক সূত্রের বরাতে বলা হয়, হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি পা বা উভয় পা-ই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি এখনো চিকিৎসাধীন এবং মানসিকভাবে সচেতন আছেন বলেও দাবি করা হয়।

সূত্রগুলো আরও জানায়, গুরুতর শারীরিক অবস্থার কারণে তিনি সরাসরি উপস্থিত না হয়ে অডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। এর মধ্যে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ও রয়েছে।

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা চলার প্রেক্ষাপটে তার শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ দিকে সংঘটিত এক হামলায় তিনি আহত হন বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বরাতে কিছু সূত্র দাবি করেছে, তিনি গুরুতরভাবে আহত হয়ে পা হারাতে পারেন। তবে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি বলে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এসব তথ্য ঘনিষ্ঠ সূত্রের ভিত্তিতে পাওয়া হলেও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...