পরীক্ষামূলক সংস্করণ

ঈশ্বর যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না’: পোপ লিও চতুর্দশ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

যুদ্ধ ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে পোপ লিও চতুর্দশ বলেছেন, ঈশ্বর কখনোই যুদ্ধকে সমর্থন করেন না এবং যুদ্ধবাজদের প্রার্থনা গ্রহণ করেন না।

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পোপ লিও চতুর্দশ লেখেন, “ঈশ্বর কোনো সংঘাতকে আশীর্বাদ করেন না। যারা একসময় তলোয়ার চালিয়েছে এবং আজ বোমা ফেলছে, যিশুখ্রিষ্টের কোনো অনুসারী তাদের পক্ষে থাকতে পারে না।”

তিনি আরও বলেন, সামরিক শক্তি কখনোই প্রকৃত শান্তি বা স্বাধীনতা নিশ্চিত করতে পারে না। বরং স্থায়ী শান্তি আসে মানুষের মধ্যে সংলাপ, সহনশীলতা ও সহাবস্থানের মাধ্যমে।

পোপের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন ডোনাল্ড ট্রাম্পসহ কিছু নেতা ইরান-ইসরাইল সংঘাতে ধর্মীয় ব্যাখ্যা তুলে ধরছেন। তবে পোপ তার বক্তব্যে সরাসরি কারও নাম উল্লেখ করেননি।

নিজেকে খ্রিষ্টান হিসেবে পরিচয় দেওয়া ট্রাম্প সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি বিশ্বাস করেন ঈশ্বর ইরান যুদ্ধকে সমর্থন করেন। এ ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই পোপের মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগেও চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোপ সতর্ক করেছিলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘৃণা ও সহিংসতা আরও বাড়িয়ে তুলছে। সাম্প্রতিক এক গণপ্রার্থনায় তিনি বলেন, “ঈশ্বর যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।”

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধকে ‘ঐশ্বরিক অনুমোদনপ্রাপ্ত’ হিসেবে উল্লেখ করে বিতর্ক সৃষ্টি করেছেন। একটি অনুষ্ঠানে তিনি সামরিক বাহিনীর জন্য এমন প্রার্থনাও করেন, যেখানে শত্রুদের বিরুদ্ধে কঠোর আঘাত হানার আহ্বান জানানো হয়।

বিশ্লেষকরা বলছেন, ধর্মকে যুদ্ধের পক্ষে যুক্তি হিসেবে ব্যবহার করা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে পোপের এই বক্তব্য শান্তির পক্ষে একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান খবর

মাদরাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সচেতনতা বাড়াতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আসছে...