পরীক্ষামূলক সংস্করণ

কৃষকদের জন্য নতুন উদ্যোগ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন তারেক রহমান।

আগামী ১৪ এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ এপ্রিল) এক চিঠিতে তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এই কর্মসূচির আওতায় দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু হবে। উপজেলাগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ভর্তুকি, সহায়তা ও সেবা আরও সহজে ও সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...