পরীক্ষামূলক সংস্করণ

নববর্ষ উদযাপনে হুমকি নেই, নিরাপত্তায় প্রস্তুত র‍্যাব

অল ক্রাইমস. টিভি ডেস্ক

পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, বাংলা নববর্ষকে ঘিরে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং ইতোমধ্যে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী বর্ষবরণ আয়োজনস্থল রমনা বটমূল এলাকায় র‍্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ এবং রমনা বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পরীক্ষণ চেকপোস্ট এবং পর্যবেক্ষণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যাতে সন্দেহজনক ব্যক্তিবর্গ ও কার্যক্রম সহজেই শনাক্ত করা যায়।

র‍্যাব মহাপরিচালক জানান, যেকোনো ধরনের নাশকতা বা ঝুঁকি এড়াতে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদল (ডগ স্কোয়াড) সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি সারা দেশে নববর্ষ উদযাপন উপলক্ষে একটি সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে নিয়ন্ত্রণকক্ষ, চেকপোস্ট এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, উৎসবকে ঘিরে ইভ টিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। এসব অপরাধ দমনে কঠোর নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গত বছরের তুলনায় এ বছর আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা সম্ভব হবে। দেশের মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...